শনিবার ৯ মে, ২০২৬

নবীনগরে মরহুম দেনু মিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এডভোকেট আব্দুল মান্নান এমপি

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে মরহুম দেনু মিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এডভোকেট আব্দুল মান্নান এমপি
নবীনগরে মরহুম দেনু মিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এডভোকেট আব্দুল মান্নান এমপি/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি এডভোকেট আব্দুল মান্নান।

শুক্রবার ( ৮ই মে ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফুটবল খেলাটি উদ্ধোধন হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর উপজেলা কৃষক দলের আহবায়ক জুরুল হক জুরু, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবুর, ডা. মহিন আহম্মেদ মইন, ডা. ইদ্রিস, এডভোকেট কামাল, নবীনগর উপজেলা যুবদলের সভাপতি পদ প্রার্থী মঞ্জুরুল হক মনজুসহ নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

মাঠের চারদিকে কানায় কানায় পূর্ণ উচ্ছ্বসিত দর্শক আর দীর্ঘদিন পরে আয়োজিত এ খেলা নিয়ে উৎসাহিত উপজেলাবাসী।

এমপি এডভোকেট আব্দুল মান্নান বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলার অন্যতম ক্ষেত্র। বর্তমান সময়ে খেলাধুলা একটি সম্ভাবনাময় পেশা ও আয়ের গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমাদের তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে হবে এবং এটিকে পেশাগতভাবে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হ

আরও পড়ুন