
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (২৫ মে ) নগরীর ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়।
১৩ নম্বর ওয়ার্ডে দক্ষিণ চর্থা ছৈয়দ বাড়ী, থিরা পুকুর পাড় থেকে শুরু করে রাস্তার দুইপাশ, ভাঙা বিল্ডিং এলাকা, ইপিজেড রোডের উত্তর পাশ হয়ে ইপিজেড ১ নম্বর গেইট এবং হোচ্ছামিয়া লুৎফুন্নেছা স্কুল রোড এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এছাড়া ১৪ নম্বর ওয়ার্ডের বৌবাজার চৌমুহনী, নমশূদ্র পাড়া রোড, কালীমন্দির রোড এবং পুরো নমশূদ্র পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
১৫ নম্বর ওয়ার্ডে প্রফেসর পাড়া, পুরাতন মৌলভীপাড়া, মৌলভীপাড়া কবরস্থান রোড, মৌলভীপাড়া পুকুরের পশ্চিম পাড় ও দক্ষিণ পাড় এলাকায়ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
এর পাশাপাশি কালিয়াজুড়ী মাজার, কালিয়াজুড়ী বড় মসজিদ এবং সদর মডেল মসজিদ এলাকায়ও বিশেষভাবে মশক নিধন কার্যক্রম চালানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।









