শনিবার ৫ সেপ্টেম্বর, ২০২৬

চান্দিনার জয়দেবপুরে ফুলসজ্জিত গাড়িতে করে ইমামের বিদায়

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

চান্দিনার জয়দেবপুরে ফুলসজ্জিত গাড়িতে করে ইমামের বিদায়
চান্দিনার জয়দেবপুরে ফুলসজ্জিত গাড়িতে করে ইমামের বিদায়/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় দীর্ঘ ১ যুগ চাকুরি শেষে ফুল সজ্জিত গাড়িতে করে মাওলানা মোসলেহ উদ্দিন কে বিদায় জানিয়েছেন মুসল্লীরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর জয়দেবপুর মসজিদে আবু বকর প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশা বহর নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এর আগে দোয়া,মোনাজাত ও আলোচনা সভা হয়।

সভায় বক্তৃতা করেন – জামিআ আরাবিয়া ইমদাদুল উলূম গনিপুর দাওরায়ে হাদিস মাদ্রাসার মোহতামিম মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ, মো.আবদুল মতিন, গোলাম সারওয়ার জিএস মেম্বার, মসজিদে আবু বকর পরিচালনা পর্ষদ সভাপতি মো.আবদুল হালিম, মোহাম্মদ আলী, মো.আবু তাহের, সুলতান আহমেদ, মো. নুরুল ইসলাম, বাড়েরা ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ার হোসেন ইমন, মো.বাবুল মিয়া, মুফতি নজরুল ইসলাম, ডা.মিজানুর রহমান প্রমুখ।

আরও পড়ুন