মঙ্গলবার ২০ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে সংস্কার কাজের উদ্বোধন

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Inauguration of renovation work on Debidwar section of Comilla-Sylhet highway
কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে সংস্কার কাজের উদ্বোধন/ছবি: সংগৃহীত

কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার অংশে বহুল প্রতীক্ষিত সড়ক সংস্কার কাজের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে নিউমার্কেট থেকে ফুলগাছতলা পর্যন্ত প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে এ সংস্কার প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনেক দিন ধরে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছিল স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা। নিয়মিত ভাঙাচোরা রাস্তার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ ছিল চরমে। অবশেষে এই সংস্কার প্রকল্প চালু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, নিউমার্কেট থেকে ফুলগাছতলা পর্যন্ত সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করা হবে। এতে এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজতর হবে এবং নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত হবে।

আরও পড়ুন