শুক্রবার ১৫ মে, ২০২৬

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি মন্ত্রী আমিন উর রশিদ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Amin ur Rashid Yasin
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদকে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে নির্দেশক্রমে মনোনয়ন দেওয়া হয়েছে মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনকে।

তিনি বর্তমানে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১৪ মে ২০২৬ তারিখে জারি করা স্মারক নম্বর ৪৫.০০.০০০০.০০০.১৬০.০৬.০০০৭.২৬-৪৬৪ এর মাধ্যমে এ মনোনয়ন কার্যকর করা হয়।

প্রজ্ঞাপনটি উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরে জারি করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সভাপতির নেতৃত্বে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও রোগীবান্ধব কার্যক্রমে আরও গতি আসবে এবং হাসপাতালের সার্বিক সেবার মান উন্নত হবে।

আরও পড়ুন