বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬

কুমিল্লা নগরীর সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Cumilla City Corporation’s drive to clear roads and footpaths in the city continues.
কুমিল্লা নগরীর সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত

কুমিল্লা নগরীতে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনজনকে জরিমানা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগরীর উজির দিঘীর পাড়, রাজগঞ্জ ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুসিক জানায়, নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নাগরিকদের চলাচলের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সেটু কুমার বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা এবং নগরীতে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও নাগরিকদের সহযোগিতা কামনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

আরও পড়ুন