রবিবার ১০ মে, ২০২৬

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা/ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (১০ মে ২০২৬) কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

২৪ নম্বর ওয়ার্ডে গাবতলী বারেক কন্ট্রাক্টরের বাড়ি থেকে মান্নান দরবেশের বাড়ি, সালমানপুর মধ্যপাড়া, নোয়াবাড়ী, সালমানপুর একটেল মোড় ও সালমানপুর মুন্সীবাড়ী এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়া ২৫ নম্বর ওয়ার্ডের দয়াপুর বাকি অংশ ও গ্রাম চৌয়ারা এলাকাতেও অভিযান চালানো হয়।

২৬ নম্বর ওয়ার্ডে গোয়ালমথন থেকে ধনপুর রোড, ধনপুর প্রাইমারি স্কুল রোড, কবরস্থান রোড এবং ধনপুর পূর্বপাড়ায় ফগিং ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

পাশাপাশি সার্কিট হাউজ, প্রধান ডাকঘর, জেলা শিল্পকলা একাডেমি, প্রেসক্লাব এবং অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবন এলাকাতেও বিশেষ মশক নিধন কার্যক্রম চালানো হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন