রবিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা

রাইজিং ডেস্ক

Bangladesh Election Commission (EC)
বাংলাদেশ নির্বাচন কমিশন। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

নির্বাচন কমিশন (ইসি) ময়মনসিংহ সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন, কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচন ও ৯টি পৌরসভারসহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড মিলে ২৩৩টি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এসব নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী ৯ মার্চ।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসে মনোনয়ন বাছাই ১৫ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিস থেকে বাতিল হওয়া প্রার্থিতার আপিল নিষ্পত্তি করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি।

ইসি সচিব বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্যপদের উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ইউনিয়ন পরিষদের শূন্যপদের উপনির্বাচনে ব্যালট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাহাংগীর আলম আরও বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন