রবিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার ১১টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা, মনোনয়ন পেলেন যারা

রাইজিং কুমিল্লা অনলাইন

কুমিল্লার ১১টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা, মনোনয়ন পেলেন যারা/ছবি: রাইজিং কুমিল্লা গ্রাফিকস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৯টি আসনে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর নাম পরে জানানো হবে। এছাড়া, জানা গেছে যে কিছু আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে।

ঘোষিত প্রার্থীর তালিকা (কুমিল্লা-১ থেকে কুমিল্লা-১১)

আসননির্বাচনী এলাকাপ্রার্থীর নামপদবি/পরিচিতি
কুমিল্লা ১(দাউদকান্দি-তিতাস)ড. খন্দকার মোশাররফ হোসেনবিএনপির স্থায়ী কমিটির সদস্য
কুমিল্লা ২হোমনা-মেঘনাপরে ঘোষণা হবে
কুমিল্লা ৩মুরাদনগরআলহাজ্ব শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদবিএনপির ভাইস চেয়ারম্যান
কুমিল্লা ৪দেবিদ্বারইঞ্জিনিয়ার নজুরুল আহসান মুন্সীবিএনপির সাবেক সংসদ সদস্য
কুমিল্লা ৫বুড়িচং-ব্রাহ্মণপাড়াহাজী জসিম উদ্দিনকুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব
কুমিল্লা ৬সদরমনিরুল হক চৌধুরীবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা
কুমিল্লা ৭চান্দিনাপরে ঘোষণা হবে
কুমিল্লা ৮বরুড়াজাকারিয়া তাহের সুমনকুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি
কুমিল্লা ৯লাকসাম-মনোহরগঞ্জমো. আবুল কালামবিএনপির শিল্প বিষয়ক সম্পাদক
কুমিল্লা ১০নাঙ্গলকোট-লালমাইআবদুল গফুর ভুইয়াসাবেক সংসদ সদস্য
কুমিল্লা ১১চৌদ্দগ্রামকামরুল হুদাচৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই গুরুত্বপূর্ণ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই বৈঠকে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, ডিসেম্বরের শুরুর দিকেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আরও পড়ুন