রবিবার ৪ অক্টোবর, ২০২৬

‎কুমিল্লার ‎ব্রাহ্মণপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Islami Chhatra Shibir holds a friendly football match in Brahmanpara, Comilla.
‎কুমিল্লার ‎ব্রাহ্মণপাড়ায় ইসলামি ছাত্রশিবিরের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সদর ইউনিয়ন পশ্চিম শাখার উদ্যোগে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকাল ৪টায় মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ কাউছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল।

খেলায় প্রধান অতিথি মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, বর্তমান যুব সমাজ মাদকের সাথে জড়িত। তাদেরকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। সবশেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

আরও পড়ুন