রবিবার ১৬ আগস্ট, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Drug dealer arrested with 12 kg of cannabis in Brahmanpara, Cumilla.
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মফিজুল ইসলাম প্রকাশ মফিজ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়নপুর এলাকার উত্তরপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহতাব হোসাইন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নারায়নপুর (উত্তরপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মফিজুল ইসলামের বসতবাড়ির পাশে লাকড়ি রাখার ঘরে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মফিজুল ইসলাম প্রকাশ মফিজ নারায়নপুর গ্রামের মৃত দুলা মিয়া ও মৃত রোকেয়া বেগমের ছেলে।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃত মফিজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন