সোমবার ১৯ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় মাদ্রাসা থেকে ফেরার পথে শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Child goes missing while returning from madrasa in Comilla, family seeks help in finding him
কুমিল্লায় মাদ্রাসা থেকে ফেরার পথে শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

কুমিল্লায় মাদ্রাসার ছুটি শেষে পরিবারের সদস্যরা নিতে গিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে খুঁজে পাননি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটি ঝাঁকুনিপাড়া মাদ্রাসার ছাত্রী। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

নিখোঁজ শিশুটির মা রাইজিং কুমিল্লাকে জানান, মাদ্রাসার ছুটি শেষে পরিবারের সদস্যরা শিশুটিকে নিতে গেলে তার সন্ধান পাননি। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার সময় শিশুটির পরনে ছিল কালো হিজাব, গোল জামা ও লাল পায়জামা।

শিশুটির বাড়ি কুমিল্লার শুয়ারা গ্রামে। তার পরিবারের বসবাস বাজগড্ডা বাজার-সংলগ্ন বিবির বাজার সড়ক এলাকায় বলে জানা গেছে।

যোগাযোগের নম্বর: ০১৬৪৪-২৫৪৫৯৯

নিখোঁজ শিশুটিকে কোথাও দেখে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত উল্লিখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

শিশুটির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।

আরও পড়ুন