বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬

উরফি জাভেদের বার্ষিক আয় ২২ কোটি, পকেটে রয়েছে বিলাসবহুল গাড়ি

বিনোদন ডেস্ক

Urfi Javed
উরফি জাভেদ। ছবি: সংগৃহীত

পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনামে থাকা উরফি জাভেদের বার্ষিক আয় ২২ কোটি টাকার বেশি। বর্তমানে কোনো বড় সিনেমায় না দেখা গেলেও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অতি পরিচিত নাম তিনি।

বিগ বসের অংশগ্রহণকারী উরফি একটি মুসলিম পরিবারে বড় হন। লখনউয়ের বাসিন্দা, অ্যামিটি বিশ্ববিদ্যালয়, লখনউ থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন তিনি।

‘দুর্গা সাথ ফেরো কি হেরা ফেরি’, ‘জিজি মা’-র মতো অনেক সিরিয়ালে কাজ করা উরফি জাভেদের আয় কোটি কোটি টাকা। মাত্র কয়েক বছরে বিপুল সম্পদের অধিকারী হয়েছেন তিনি।

বলিউড তারকাদের মতো ল্যান্ড রোভার না থাকলেও তার একটি বিলাসবহুল এসইউভি রয়েছে। তার গ্যারেজে পাবেন জিপ কম্পাস এসইউভি। যার দাম প্রায় ২৫ লক্ষ টাকা।

উরফি জাভেদের আয়ের প্রধান উৎস হল সোশ্যাল মিডিয়া। তিনি ইনস্টাগ্রামে ১০ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছেন। তিনি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে কাজ করেন, যার জন্য তাকে প্রচুর অর্থ প্রদান করা হয়। এছাড়াও, তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যার জন্যও তাকে অর্থ প্রদান করা হয়।

সূত্র: এবিপি আনন্দ

আরও পড়ুন