সোমবার ১৮ মে, ২০২৬

ঈদে যাতায়াত নির্বিঘ্নে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Filling station
ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখতে হবে। ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।

এদিকে, এবারও ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন। সরকারের ঘোষিত ছুটি আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত চলবে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।

আরও পড়ুন