
আগামী ১০ মার্চ সরকার ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীতে মন্ত্রিপরিষদ বিভাগ-এর সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানান, প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হবে।
প্রথম ধাপে—প্রতিটি উপজেলায়, একটি ইউনিয়নের, একটি ওয়ার্ডের সকল পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে।
এই কার্ডের আওতায় অন্তর্ভুক্ত প্রতিটি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরীক্ষামূলক বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে কর্মসূচিটি আরও বিস্তৃত পরিসরে চালুর প্রস্তুতি নেওয়া হবে।








