মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জের লাখাইয়ে গাঁজাসহ আটক, যুবককে ৪ মাসের কারাদণ্ড

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

Rising Cumilla - Youth sentenced to 4 months in jail after being caught with cannabis in Lakhai, Habiganj
হবিগঞ্জের লাখাইয়ে গাঁজাসহ আটক, যুবককে ৪ মাসের কারাদণ্ড/

হবিগঞ্জের লাখাই উপজেলায় গাঁজাসহ হাতেনাতে আটক মো. সাইদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার মোড়াকরি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম ওই গ্রামের মৃত কাসেম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় সচেতন ব্যক্তিরা সাইদুল ইসলামকে কয়েক পুরিয়া গাঁজাসহ আটক করেন। পরে খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

পরিস্থিতি বিবেচনায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানের সময় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ এবং উপপরিদর্শক (এসআই) শাহ আলমসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল। আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত সাইদুল ইসলামকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন