
হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) চুনারুঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে সভায় গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এছাড়া স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় গ্রাম আদালতের সেবা আরও সহজলভ্য করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মদন সরদার।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।










