বুধবার ১৫ জুলাই, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুমিল্লার প্রবাসীর

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুমিল্লার প্রবাসীর/ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এক প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহত তোফায়েল হোসেন (৩২) উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

বুধবার (১৫ জুলাই) সকালে নিহতের স্বজন আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান তোফায়েল হোসেন। তিনি আল জাহরাইন কোম্পানির অধীনে সৌদি আরবের আল-বাহা শহরের একটি হাসপাতালে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান তোফায়েল। তিনি আল জাহরাইন কোম্পানির অধীনে আল-বাহা শহরের একটি হাসপাতালে কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, গত ১৩ জুলাই দিবাগত রাতে বাংলাদেশ সময় আনুমানিক রাত ১টার দিকে নাশতা শেষে কর্মস্থলে ফেরার পথে দ্রুতগতির একটি গাড়ি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ভোর আনুমানিক ৪টার দিকে তিনি মারা যান।

তোফায়েলের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন ও গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে কর্মরত অবস্থায় তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে, নিহতের স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন