
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এবং সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আমিনুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোক বার্তায় সিসিএন পরিবার জানায়, মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বুধবার (৬ মে) সকাল ৭টায় উত্তরা এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় জানাজা একই দিন বাদ যোহর সিসিএন ক্যাম্পাস, কোটবাড়ি, কুমিল্লা-এ অনুষ্ঠিত হবে।
এছাড়া তৃতীয় জানাজা বাদ আসর তার গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে সিসিএন পরিবারসহ শিক্ষা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।









