রবিবার ২৮ জুন, ২০২৬

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Reza Hasan
মু. রেজা হাসান/ছবি: সংগৃহীত

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসানকে সিলেট জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এতে সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষর করেন।

এর আগে মু. রেজা হাসান কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশ অনুযায়ী তিনি শিগগিরই সিলেটে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিস রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক পৃথক প্রজ্ঞাপনে সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। তিনি ২০২৫ সালের ১৮ আগস্ট থেকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। তাঁর প্রত্যাহারের কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন