
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী সদর উপজেলা ও পৌর এলাকার ৬৫টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল ও শাড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ফেনী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরীন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও বিএনপি নেতা রাশেদ ইকবাল।
এ সময় আরও বক্তব্য দেন ফেনী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তপন কর, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ পরিষদের জেলা সভাপতি ভূপাল মজুমদার, পূজা উদ্যাপন পরিষদের ফেনী সদর উপজেলা সভাপতি তপন কর বশাক এবং পৌর সভাপতি সমর দেবনাথ।
অনুষ্ঠানে ইউএনও সুলতানা নাসরীন কান্তা জানান, ফেনী সদর উপজেলা ও পৌর এলাকার মোট ৬৫টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের সহায়তা বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ফেনী সদর উপজেলার ৫৩টি এবং পৌর এলাকার ১২টি পূজামণ্ডপ রয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি চাল এবং চারটি করে শাড়ি বিতরণ করা হয়েছে।









