বুধবার ২৮ অক্টোবর, ২০২৬

লাখাইয়ে কালাউক উচ্চ বিদ্যালয়ে বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস পালিত

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

Rising Cumilla - Death anniversary of Baul legend Lalon Shah observed at Kalauk High School in Lakhai
লাখাইয়ে কালাউক উচ্চ বিদ্যালয়ে বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস পালিত/

​হবিগঞ্জের লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস উদযাপিত হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সোমবার (২৭ অক্টোবর) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই লালন উৎসব ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মোত্তালেব।

​অনুষ্ঠানের শুরুতে বাউল সম্রাট লালন শাহের স্মরণে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বাউল সাধক লালন শাহের বর্ণাঢ্য জীবনদর্শন, অসাম্প্রদায়িক চেতনা, মানবপ্রেম এবং তাঁর রচিত গানের গভীর আধ্যাত্মিক তাৎপর্যের ওপর বিস্তারিত আলোকপাত করেন।

বক্তারা বলেন, লালন শাহের গান ও বাণী বর্তমান সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবতা প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শিক্ষার্থীদের মাঝে এই মহান সাধকের অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। পরিশেষে, বাউল সম্রাট লালন শাহের স্মরণে তাঁর জনপ্রিয় কিছু গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন