বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬

যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআই ব্যবহারে রংপুরে কর্মশালা

বেরোবি প্রতিনিধি

Rising Cumilla - Workshop in Rangpur on using AI for sexual and reproductive health awareness
যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআই ব্যবহারে রংপুরে কর্মশালা

তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ করে তুলতে রংপুরে ‘এআই ফর এসআরএইচআর; নেটওয়ার্কিং ওয়ার্কশপ-০৩’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় আরএইচস্টেপের অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি) প্রকল্পের রংপুর শাখা কার্যালয়ে কর্মশালাটির আয়োজন করা হয়।

কর্মশালায় আক্কেলপুর স্কুল অ্যান্ড কলেজের প্রায় ১৮ জন শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও ছিলেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ নেন এবং এসআরএইচআর বিষয়ক সচেতনতামূলক কনটেন্ট তৈরির কৌশল শেখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে তরুণদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গসমতা প্রতিষ্ঠা, নিরাপদ জীবনযাপন এবং স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তরুণদের আরও এগিয়ে আসতে হবে।

এআই বিষয়ক প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি) প্রকল্পের রংপুর শাখার প্রকল্প কর্মকর্তা অনিমেষ রায়। তিনি সুনো এআই ব্যবহার করে সচেতনতামূলক গান তৈরি, ন্যানো বানানা প্ল্যাটফর্মের মাধ্যমে পোস্টার, ফটোকার্ড ও ভিডিও নির্মাণ এবং ক্লড এআই ব্যবহার করে আধুনিক ও পেশাদার মানের জীবনবৃত্তান্ত (সিভি) তৈরির কৌশল প্রদর্শন করেন।

কর্মশালার ব্যবহারিক পর্বে অংশগ্রহণকারীরা এআই ব্যবহার করে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী অধিকার, যৌন হয়রানি প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারবিষয়ক বিভিন্ন সচেতনতামূলক পোস্টার, ভিডিও ও অন্যান্য কনটেন্ট তৈরি করে উপস্থাপন করেন।

আরও পড়ুন