রবিবার ২৮ জুন, ২০২৬

মেসি-রোনালদো মুখোমুখি হতে পারে শুধু বিশ্বকাপের ফাইনালেই

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Messi and Ronaldo could face each other only in the World Cup final.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় না পাওয়ায় নকআউট পর্বের ভিন্ন ব্র্যাকেটে চলে গেছে পর্তুগাল। ফলে আর্জেন্টিনা ও পর্তুগালের দেখা হতে পারে এখন কেবল ফাইনালেই।

বাংলাদেশ সময় রোববার (২৮ জুন) ভোরে মায়ামি স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে পর্তুগাল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর দল।

রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউট পর্বের ব্র্যাকেটের অন্য পাশে অবস্থান নিয়েছে। এর ফলে ফাইনালের আগে আর্জেন্টিনার বিপক্ষে তাদের আর খেলার সুযোগ নেই। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে পারলেই কেবল লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে পারবে রোনালদোর পর্তুগাল।

তবে সেই লক্ষ্য অর্জনের পথ মোটেও সহজ নয়। রাউন্ড অব ৩২-এ পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সেই বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন। এরপর কোয়ার্টার ফাইনালে কাগজে-কলমে অপেক্ষা করছে শক্তিশালী বেলজিয়াম।

সেমিফাইনালে উঠতে পারলে পর্তুগালকে লড়তে হতে পারে জার্মানি, ফ্রান্স কিংবা নেদারল্যান্ডসের যেকোনো একটি দলের বিপক্ষে। অন্যদিকে, আর্জেন্টিনাকেও নিজেদের ব্র্যাকেট পেরিয়ে ফাইনালে উঠতে হবে।

ফলে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর বহুল আলোচিত দ্বৈরথ দেখতে হলে সমর্থকদের এখন অপেক্ষা করতে হবে সম্ভাব্য বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত।

আরও পড়ুন