বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি কুমিল্লা মহানগর বিএনপির গভীর শ্রদ্ধা

রাইজিং ডেস্ক

Rising Cumilla - Comilla Metropolitan BNP pays deep respect to martyrs on Victory Day
মহান বিজয় দিবসে শহীদদের প্রতি কুমিল্লা মহানগর বিএনপির গভীর শ্রদ্ধা/ছবি: প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর প্রথম প্রহরে কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে কুমিল্লার টাউন হল ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মহানায়ক ও আগামীর কুমিল্লার স্বপ্নদ্রষ্টা মানবিক নেতা, কুমিল্লা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক উদবাতুল বারী আবু। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির।

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদনকালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন