বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন

রাইজিং কুমিল্লা প্রতিবেদন

Rising Cumilla - Cabinet meeting approves proposal on agricultural loans
মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। সকাল সাড়ে ৯টায় তাঁর সভাপতিত্বে মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়।

বৈঠকে অর্থ, বাণিজ্য, স্থানীয় সরকার, আইনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত এই বৈঠকে শুধুমাত্র একটি এজেন্ডা—কৃষিঋণ বিষয়ক প্রস্তাব—নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের জানান, মন্ত্রিসভা কৃষিঋণ সংক্রান্ত প্রস্তাবটির অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন