রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটের দিন সীমিত কর্মকর্তারা ছাড়া কারও হাতে ফোন নয়

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - No phones in the hands of anyone except a limited number of officials on election day
ভোটের দিন সীমিত কর্মকর্তারা ছাড়া কারও হাতে ফোন নয়/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে সীমিত কর্মকর্তারা ছাড়া কারও হাতে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৩ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন কোনো ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না।

তবে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য এবং সাধারণ আনসার বা ভিডিপির মধ্যে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন।

এর আগে নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ও বাহিনী মোতায়েন কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার বরাতে শনিবার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। বৈঠকে এসব ক্যামেরার কার্যক্রমের একটি সরাসরি প্রদর্শনীও দেখানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপটি পুরোপুরি চালু করা হচ্ছে এবং এটি কেবল নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাই ব্যবহার করবেন।

এছাড়া কোনো ভোটকেন্দ্র বা আশপাশে সহিংসতা বা গোলযোগের ঘটনা ঘটলে অ্যাপটির মাধ্যমে দ্রুত সংশ্লিষ্ট বাহিনী, রিটার্নিং অফিসার এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের কাছে বার্তা পৌঁছে যাবে, ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

আরও পড়ুন