শুক্রবার ১ মে, ২০২৬

ব্রাহ্মণপাড়ায় চুরির দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

রাইজিং কুমিল্লা ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় চুরির দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণপাড়ায় চুরির দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড/ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত তানভীর (২০) উপজেলার মনোহরপুর এলাকার বাসিন্দা। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে এলাকাবাসী তাকে চুরির সময় হাতেনাতে আটক করে বলে জানা গেছে। পরে তার কাছ থেকে চুরি করা বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের মাধ্যমে আটক তানভীরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক শুনানি শেষে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন