বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

‎ব্রাহ্মণপাড়া চান্দলায় ঐতিহাসিক তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Historic three-day Tafsirul Quran Mahfil concludes in Brahmanpara Chandla
‎ব্রাহ্মণপাড়া চান্দলায় ঐতিহাসিক তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন / ছবি: প্রতিনিধি

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলায় তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অত্যান্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে শনিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত চান্দলা সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রথম দিনে (বৃহস্পতিবার) তাফসীর পেশ করেন আল্লামা মুফতি হাফেজ কাজী ইব্রাহিম (ঢাকা), আল্লামা অধ্যক্ষ ড. হেফজুর রহমান, আল্লামা শায়েখ জামাল উদ্দীন ও আল্লামা সাদিকুর রহমান আজহারী।

দ্বিতীয় দিনে (শুক্রবার) তাফসীর পেশ করেন আল্লামা তারেক মনোয়ার, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী, অধ্যক্ষ মাওলানা মোস্তাক ফয়েজী, আল্লামা সাঈদুর রহমান।

সমাপনী দিনে (শনিবার) তাফসীর পেশ করেন প্রফেসর ড.আ.ন.ম. রাফিকুর রহমান আল মাদানী, মুহাদ্দিস আবু নছর আশরাফী, মাওলানা গোলাম খাবির সাঈদী, আল্লামা মুফতি আমির হামজা, মাওলানা এম. হাসিবুর রহমান।

এছাড়া শনিবার সকালে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চান্দলা সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের সভাপতি সুলতানপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ কবির আহমদ ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম।

‎এছাড়া এই মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন ইসলামিক শিল্পী মশিউর রহমান ও ওবায়দুল্লাহ তারেক। মাহফিল সফল ও স্বার্থক করায় প্রত্যেক মুসলমান ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সীরাতুন্নবী (সাঃ) ফাউন্ডেশন কর্তৃপক্ষ। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনার্থে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা এম. হাসিবুর রহমান।

আরও পড়ুন