বুধবার ১০ জুন, ২০২৬

বোদা উপজেলা এনসিপি’র আহ্বায়ক কমিটি অনুমোদন

বোদা, পঞ্চগড় প্রতিনিধি

বোদা উপজেলা এনসিপি'র আহ্বায়ক কমিটি অনুমোদন
বোদা উপজেলা এনসিপি'র আহ্বায়ক কমিটি অনুমোদন/ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বোদা উপজেলা শাখার ৬৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। পঞ্চগড় জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জুলফিকার আলম নয়ন ও সদস্য সচিব দেলদার রহমান দিলুর অনুমোদনক্রমে আগামী ৬ মাসের জন্য এ কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে মোঃ সায়ফুল ইসলাম মুকুলকে আহ্বায়ক এবং শিশির আসাদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কছিরুল ইসলাম সোহেল সিনিয়র যুগ্ম আহবায়ক, মাছুম বিল্লাহ সৌরভ সিনিয়র যুগ্ম সদস্য সচিব, মোঃ ফজলুর রহমান সাংগঠনিক সম্পাদক, মোঃ হারুন অর রশিদ কোষাধ্যক্ষ, মোঃ আনোয়ার হোসেন (কলেজ) দপ্তর সম্পাদক, ওয়াহিদুজ্জামান ডাবলু প্রচার সম্পাদক এবং এ এম সাজ্জাদ হোসেন সবুজ জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে আরও ৬ জন যুগ্ম আহ্বায়ক, ৫ জন যুগ্ম সদস্য সচিব, ৯ জন সহ-সাংগঠনিক সম্পাদক, ২ জন সহ-কোষাধ্যক্ষ, ১ জন সহ-দপ্তর সম্পাদক, ২ জন সহ-প্রচার সম্পাদক এবং ২৯ জন সম্মানিত সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবগঠিত এ কমিটি বোদা উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করবে। পাশাপাশি দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আরও পড়ুন