শুক্রবার ২৭ মার্চ, ২০২৬

বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

বাসস

বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
বিকেলে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী/ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিকেলে বক্তব্য দেবেন।

আজ (শুক্রবার) দুপুর আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

দলের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন