শনিবার ৩১ অক্টোবর, ২০২৬

বিকল্প শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার

বাসস

RisingCumilla - Bangladeshi workers are heading abroad.
ছবি : সংগৃহীত

বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং বৈচিত্র্য আনতে ব্যাপক উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে তরুণ ও যুবকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সরকারের বৈশ্বিক কর্মসংস্থান কৌশলের অন্যতম ভিত্তি হলো অপ্রথাগত আন্তর্জাতিক শ্রমবাজারের সুযোগ কাজে লাগানো। এ লক্ষ্যে সরকার বিকল্প ও উদীয়মান আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আগামী পাঁচ বছরে সরকার এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই মহাপরিকল্পনায় সরকারের মূল লক্ষ্যসমূহের মধ্যে রয়েছে- নতুন ও উন্নত বাজারের সন্ধান, উচ্চ রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করা, নিরাপদ অভিবাসন ও দালালচক্র নির্মূল, সম্মানজনক কর্মসংস্থান ও আইনি সুরক্ষা ও অর্থনীতিতে গতিশীলতা আনা।

নতুন ও উন্নত বাজার সৃষ্টিতে সরকার মধ্যপ্রাচ্যের প্রথাগত বাজারের বাইরে ইউরোপ (যেমন : ইতালি, জার্মানি, গ্রিস, রোমানিয়া), জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশের নতুন শ্রমবাজারে জায়গা করে নিতে চায়।

আরও পড়ুন