বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬

​বাহুবলে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

RisingCumilla -Youth sentenced to 1 year in prison for Yaba consumption in Bahubal
​বাহুবলে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

​হবিগঞ্জের বাহুবলে ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অপরাধে মো. ইব্রাহীম নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​বুধবার (১৮ নভেম্বর) উপজেলার দক্ষিণ ডুবাঐ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. ইব্রাহীম (পিতা: গিয়াস উদ্দিন) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন। ঘটনার দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মোহাম্মদ।

​মাদকপাচারে ও সেবনে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন