সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা মুক্ত দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা মুক্ত দিবস উদযাপন/ছবি: প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা মুক্ত দিবস-২০২৫ উদ্‌যাপিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে কুমিল্লা নগরীর টাউন হল ময়দানে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। 

আজ ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের এই ঐতিহাসিক দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে কুমিল্লা মুক্ত হয়। দিবসটির স্মরণে এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, কুমিল্লা মুক্ত দিবসের গুরুত্ব এবং স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের চিরস্মরণীয় অবদানের কথা তুলে ধরেন। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার চেতনা জাগ্রত করার আহ্বান জানানো হয়।

পরবর্তীতে কুমিল্লা মুক্ত দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলার প্রশাসক মো. রেজা হাসান, পুলিশ সুপার আনিসুজ্জামান, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার নূরে আলম ভূইয়াসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন