শনিবার ২০ জুন, ২০২৬

ফুল নয়, লিচু দিয়ে বিয়ের গাড়ি সাজিয়ে শ্বশুরবাড়ি গেলেন বর

রাইজিং ডেস্ক

The bridegroom went to his in-laws' house to decorate the wedding car with litchi instead of flowers
ফুল নয়, লিচু দিয়ে বিয়ের গাড়ি সাজিয়ে শ্বশুরবাড়ি গেলেন বর| ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে ফুল নয়, মৌসুমি ফল লিচু দিয়ে বিয়ের গাড়ি সাজিয়ে শ্বশুরবাড়ি গেলেন মোহাম্মদ মামুন নামের এক যুবক।

জানা গেছে, তিনি গাড়িটি সাজাতে ৫০০ লিচু ব্যবহার করেছেন। এছাড়া তিনটি আনারস এবং কিছু আমও ছিল গাড়ির সৌন্দর্য বাড়াতে। কিছু আর্টিফিশিয়াল লতা-পাতাও ব্যবহার করা হয় এ সাজে।

শুক্রবার (৭ জুন) এমন ব্যতিক্রমী সাজের গাড়িতে চড়ে বর গেলেন শ্বশুরবাড়ি।

বর নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ তালুকদার বাড়ির মৃত ফোরকান আহমদের ছেলে মোহাম্মদ মামুন।

তিনি বলেন, বড় ভাইয়ের ইচ্ছায় আমার বিয়ের গাড়িটি ফুলের পরিবর্তে মৌসুমি ফল দিয়ে সাজানো হল। গাড়িটি দেখতে মানুষের উৎসাহ দেখে আমার ভালো লেগেছে।

নুর কলি ইভেন্ট’র মালিক মোহাম্মদ আলাউদ্দিন ব্যতিক্রমী এই সাজের বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘বরের গাড়ি মানেই ফুলের সমাহার। আর বরের গাড়ি দেখলে ছোট ছেলেমেয়েরা ছুটে এসে ফুল ছিঁড়ে ফেলে। তাদের খুশি রাখার জন্য এর আগে বিভিন্ন খাবারের প্যাকেট দিয়ে বরের গাড়ি সাজিয়ে ছিলাম। ওই গাড়ি দেখে ফুল ছিঁড়তে আসা ছেলেমেয়েরা খুশি হয়েছিল। এবার বরের গাড়ি সাজিয়েছি ফল দিয়ে। ব্যতিক্রমী এই আইডিয়া বরের পরিবার থেকে দেওয়া হয়েছিল।’

আরও পড়ুন