সোমবার ২৭ এপ্রিল, ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফল হতে পারে আজ

রাইজিং ডেস্ক

School Teacher
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশ করা হতে পারে।

গতকাল (১৯ ফেব্রুয়ারি) সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত ২ ফেব্রুয়ারি রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২০২৩ সালের ৮ ডিসেম্বর প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম ধাপের  লিখিত পরীক্ষার ফল ২০ ডিসেম্বর প্রকাশ করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্বের মৌখিক পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে।

এছাড়া তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষা শেষে মার্চ মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।

প্রথম ধাপে তিন লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে চার লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে তিন লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

আরও পড়ুন