বুধবার ১২ আগস্ট, ২০২৬

সরাইলে মেঘনা নদী থেকে বালু উত্তোলন, ইউএনও’র অভিযানে ৭ জনের কারাদণ্ড

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরাইলে মেঘনা নদী থেকে বালু উত্তোলন, ইউএনও'র অভিযানে ৭ জনের কারাদণ্ড
সরাইলে মেঘনা নদী থেকে বালু উত্তোলন, ইউএনও'র অভিযানে ৭ জনের কারাদণ্ড/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ ব্যক্তিকে আটক করে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলন ও বহন কাজে ব্যবহৃত ১ টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দ করা হয়।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- রাহাত (১৭), মো: আলামিন (২৫), হৃদয় (১৮), কামাল (৫০), আবুল কাসেম (৪০), মো: ফুরকান মিয়া (৩৩), আওলাদ হোসেন (২৮)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইন ৪০ (চল্লিশ) দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন