
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অনুপস্থিতিতে জাতীয় সংসদসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনায় দায়িত্ব বণ্টন করা হয়েছে। এ সময় প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে জাতীয় সংসদে তার দায়িত্ব কে পালন করবেন—সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন।







