মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬

পদ্মায় ৯ ট্রাকসহ ফেরিডুবি, ১০ জনকে জীবিত উদ্ধার

রাইজিং ডেস্ক

Ferry with 9 trucks sinks in Padma, 10 people rescued alive
ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা নামের একটি ফেরি ৯ ট্রাকসহ ডুবে গেছে। বেলা পৌনে ১১টা পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহ খালেদ নেওয়াজ গণমাধ্যমকে বলেন, ‘ফেরিতে থাকা মানুষের চিৎকার শুনে মাছ ধরা ট্রলারে স্থানীয়রা এসে ১০ জনকে উদ্ধার করে। খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। অনেকেই নিখোঁজ রয়েছেন।’

তিনি আরও জানান, ডুবে যাওয়া ফেরিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল।

সর্বশেষ খবর অনুযায়ী জীবিত উদ্ধার করা ১০ জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন