
গণমাধ্যম সমাজের দর্পণ বা আয়না। সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম গতিশীল করা অসম্ভব বলে মন্তব্য করেছেন নাসিরনগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইরফান উদ্দিন।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নাসিরনগর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
নবাগত ইউএনও জানান, জনগণের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যম সবসম্ভাবনাসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং স্থানীয় জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ জনগণের কল্যাণে কার্যকর অবদান রাখবে। তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভা বক্তব্য রাখেন, উপজলা কৃষি কর্মকর্তা, এমরান হোসাইন, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা আরিফুল ইসলাম,নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ আছমত আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,প্রেস ক্লাবের সাবেক সভাপতি আদেশ চন্দ্র দেব, সুজিত কুমার চক্রবর্তী, প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল কাদের সেন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক আশিকুর রহমান পনি, তাকিউল ইসলাম ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সুমন ঘোপ, জিয়া চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, রাকিব চৌধুরী, তোফাজ্জল মিয়া, ইয়াছিন চৌধুরী, ইমরান ভুইয়া।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন বিদ্যমান সমস্যা, জনদুর্ভোগ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট নানা বিষয় নবাগত নির্বাহী কর্মকর্তার সামনে তুলে ধরেন। সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।নবাগত ইউএনও সাংবাদিকদের সব ধরনের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতাকে স্বাগত জানান।








