বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬

নাসিরনগরে বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

RisingCumilla - A freshers welcome ceremony for Class 11 students was held at Bijaylakshmi School and College in Nasirnagar.
নাসিরনগরে বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে বিজয়লক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কলেজ মাঠ প্রাঙ্গনে এ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফান উদ্দিন।

এ সময় প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শাখার শিক্ষক-শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী এবং অভিভাবক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষাজীবনে শিক্ষার্থীদের স্বপ্নপূরণ, নৈতিকতা, শৃঙ্খলা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নবীন শিক্ষার্থীদের পদচারণায় পুরো অনুষ্ঠান প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এছাড়াও ২০২৫ সাথে এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়া চার শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

নতুন শিক্ষার্থীদের জন্য এ নবীনবরণ অনুষ্ঠান ছিল নতুন শিক্ষাজীবনের এক আনন্দময় সূচনা

আরও পড়ুন