শুক্রবার ২৪ জুলাই, ২০২৬

ধর্মমন্ত্রী কায়কোবাদ সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Shah Mofazzal Hossain Kaikobad
সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ/ছবি: সংগৃহীত

অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ, কুমিল্লার মুরাদনগর থেকে নির্বাচিত ছয়বারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি কোমরের বাম নিতম্বের (হিপ) সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুক্রবার (২৪ জুলাই) তার হিপ রিপ্লেসমেন্ট (Hip Replacement) অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে বাংলাদেশ সময় দুপুর ১২টায় এই অস্ত্রোপচার সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অস্ত্রোপচারের আগে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ দেশবাসী, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

এদিকে, তার দ্রুত আরোগ্য কামনায় ইতোমধ্যে হেফাজতে ইসলামসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন দোয়া মাহফিলের আয়োজন করেছে।

আরও পড়ুন