শুক্রবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - earthquake
ভূমিকম্প/প্রতীকি ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, আজ (শুক্রবার) দুপুর ১টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আশাশুনি, যা সাতক্ষীরা জেলায় অবস্থিত।

ভূমিকম্পের সময় সাতক্ষীরার মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকেই আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে আসেন।

বিস্তারিত আসছে…

আরও পড়ুন