বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬

দেশের অর্ধেক জনসংখ্যা নারীকে বাদ দিয়ে উন্নয়নের চিন্তা ভুল হবে: সেনাপ্রধান

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Army Chief
দেশের অর্ধেক জনসংখ্যা নারীকে বাদ দিয়ে উন্নয়নের চিন্তা ভুল হবে: সেনাপ্রধান/ছবি: সংগৃহীত

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে অনুষ্ঠিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

সেনাপ্রধান তাঁর বক্তব্যে নারী নেতৃত্ব ও নারী ক্ষমতায়নের উপর জোর দেন। তিনি বলেন, “আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।”

জেনারেল ওয়াকার-উজ-জামান ক্যাডেটদের উদ্দেশ্যে নৈতিকতা ও ভালো মানুষ হওয়ার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে।”

সেনাবাহিনীর ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে তিনি জানান, “আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব, নারী ক্ষমতায়নও চাচ্ছি।”

নতুন ক্যাডেটদের উদ্দেশে সেনাপ্রধান আশা প্রকাশ করে বলেন, তারা যেন তাদের পূর্বসূরিদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যান।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক এবং জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা।

আরও পড়ুন