মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬

তাপমাত্রা কমে রোববার থেকে জেঁকে বসতে পারে শীত

রাইজিং ডেস্ক

Winter Morning
শীতের সকাল | ফাইল ছবি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে। আগামী রোববার থেকে রাতের তাপমাত্রা আরো কমতে পারে। এতে দেশের বিভিন্ন জায়গায় শীত জেঁকে বসতে পারে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এসময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে শনি ও রোববার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর পরবর্তী পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরো কমতে পারে সারাদেশে।

এদিকে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও শুক্রবার কমে হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ভাড়া-কমাকে অপরিবর্তিত হিসেবে ধরে থাকে আবহাওয়া অধিদফতর।

আরও পড়ুন