বুধবার ২৫ মার্চ, ২০২৬

জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী/ছবি: সংগৃহীত

যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলায় সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে দেশে কোনো ধরনের জ্বালানি সংকট তৈরি হবে না।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে, যা সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, তেলের দাম বাড়তে পারে—এমন আশঙ্কায় কিছু পাম্পমালিক তেল মজুদ করার চেষ্টা করছেন।

তিনি জানান, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি আশ্বাস দিয়ে বলেন, তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তাই যারা মজুদ করছেন, তারা শেষ পর্যন্ত লাভবান হবেন না।

আরও পড়ুন