শনিবার ২১ নভেম্বর, ২০২৬

চান্দিনায় লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র মোটরসাইকেল শোভাযাত্রা

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

RisingCumilla - BNP holds motorcycle procession against lockdown in Chandina
চান্দিনায় লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র মোটরসাইকেল শোভাযাত্রা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউনের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা অংশে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ এর দিকনির্দেশনায় বৃষ্টি উপেক্ষা করে ওই কর্মসূচি করে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পৌর এলাকার হারং থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চান্দিনা উপজেলা সদরের প্রধান সড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশ প্রদক্ষিণ করে। এসময় তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে চান্দিনা মধ্য বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। এতে বক্তৃতা করেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার বশির।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মো. শরীফুজ্জামান শরীফ, নূর আলম চৌধুরী নোমান, মোহাম্মদ চারু মিয়া, মোহাম্মদ সেলিম মিয়া, মো. মাঈনুদ্দিন, মোহাম্মদ খোকন, মোহাম্মদ আবদুর রশিদ, মো. গোলাম মোস্তফা, সাজ্জাদ হোসেন, হাজী আব্দুর রশিদ, মো. জিসান পমুখ। এসময় শতাধিক মোটসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়।

আরও পড়ুন