সোমবার ২৭ এপ্রিল, ২০২৬

চাঁদ দেখা গেলে ফোন করে জানাতে বলেছে ইসলামিক ফাউন্ডেশন

রাইজিং ডেস্ক

চাঁদ দেখা গেলে ফোন করে জানাতে বলেছে ইসলামিক ফাউন্ডেশন
চাঁদ দেখা গেলে ফোন করে জানাতে বলেছে ইসলামিক ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত

সোমবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের যেকোনো স্থানে ঈদের চাঁদ দেখা গেলে তা দ্রুত ফোন বা ফ্যাক্স করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

এ ছাড়া আজ (৯ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় আলোচনার মাধ্যমে ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।

যদি আজ শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা পূর্ণ করে বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ।

এদিকে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আরও পড়ুন