বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Woman arrested with 6 kg of marijuana in police raid in Brahmanpara, Comilla
‎কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার ( ১৪ এপ্রিল ) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার ( ১৩ এপ্রিল ) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নারীর নাম শাহেনা আক্তার ( ৪০ )। তিনি ওই এলাকার মো. সিদ্দিকুর রহমানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই এলাকার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং শাহেনা আক্তার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন