
কুমিল্লা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ, কুমিল্লার আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম এর উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে পুলিশ সুপার মহোদয় কুমিল্লা জেলার উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন।
পরে বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক।”
তিনি কুমিল্লা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সাইবার বুলিং প্রতিরোধ, কিশোর গ্যাং দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, যানজট নিরসন, সামাজিক জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া তিনি সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।










